চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তার বরাতে আব্দুস সালাম বলেন, কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।

বিস্তারিত আসছে...

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187193