কুড়িগ্রামের রাজারহাটে গাঁজার গাছ উদ্ধার, গ্রেফতার ১
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে আসমান আলী (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। এসময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রোববার গভীর রাতে অভিযান চালায়। এসময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা জীবন্ত গাঁজার গাছটি উদ্ধার করে। পরে আসমান আলীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার মেকুরটারি ইউনিয়নে নুরইসলামের ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, গাঁজার গাছটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। রাজারহাট উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187176