‘হাওয়া হাওয়া’য় নতুনরূপে অলংকার

‘হাওয়া হাওয়া’য় নতুনরূপে অলংকার

অভি মঈনুদ্দীন ঃ এক শতাধিক নাটকের অভিনেত্রী ও প্রায় পঞ্চাশটি গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে এই প্রজন্মের একজন আলোচিত মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী’কে এবার ‘হাওয়া হাওয়া’ শিরোনামের একটি গানের ম্ধিসঢ়;উজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে। দু’দিন আগেই মিলন ও দোলার গাওয়া এই গানের মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসিতে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভ্র।

‘হাওয়া হাওয়া গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর ও সুর করেছেন আকরাম খান। অলংকার জানান, ‘হাওয়া হাওয়া’ গানের ম্ধিসঢ়;উজিক ভিডিওতে তাকে একেবারেই নতুনরূপে দেখা যাবে। যদিও এরইমধ্যে পরপর তার মিউজিক ভিডিও করা দুটি গান প্রকাশিত হয়েছে। একটি হৈমন্তীর ‘পাখিরে’ অন্যটি মিলনের ‘প্রেমের সমাধি’ এই দুটি গানের মিউজিক ভিডিওতে তাকে ভিন্নরকমভাবে নির্মাতারা উপস্থাপন করেছেন। যে কারণে শুভ্র তার ‘হাওয়া হাওয়া’ গানের মিউজিক ভিডিওতে অলংকারকে একেবারেই ভিন্নরূপে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অলংকারও এই মিউজিক ভিডিওতে কাজ করে ভীষণ খুশী।

অলংকার বলেন,‘ বাংলাদেশে এখন মানসম্পন্ন যেসব মিউজিক ভিডিও নির্মিত হয় তার প্রায সবগুলোতেই আমি আছি। এটা আমার জন্য সত্যিই অনেক অনেক বড় প্রাপ্তি। যেমন গেলো দুই সপ্তাহে নতুন দুটি মিউজিক ভিডিও প্রকাশ পেলো, একটি হৈমন্তী দিদির পাখিরে এবং অন্যটি মিলন ভাইয়ের প্রেমের সমাধি। দুটি গানই কিন্তু বলা যায় বেশ আলোচনায় এসেছে। যে কারণে স্বাভাবিকভাবে আমিও কিছুটা হলেও আলোচনায় আছি। এটাই আমার প্রাপ্তি। দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত আমি মুগ্ধ হচ্ছি। তারা আমাকে সবসময়ই ভীষণ অনুপ্রেরণা দিয়ে আসছেন। আমিও নিজেকে আরো নতুনভাবে তৈরী করছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে যারা আমাকে নিয়ে বিশেষত মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে আমাকে নিয়ৈ ভাবেন। আমার একটা স্বপ্ন ছিলো যে আমি যেখানে কাজ করবো তার চুড়ান্ত পর্যায়ে পৌঁছাবো। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং বিগত কয়েকবছরে এই অঙ্গনে আমার যে অবস্থান তাতে ভীষণ সন্তুষ্ট আমি। শুভ্র মেহরাজের হাওয়া হাওয়াতে আমাকে নতুনরূপে দেখা যাবে। আমি ভীষণ অপেক্ষায় আছি এই গানের প্রকাশের। ’

অলংকার চৌধুরী জানান, কিছুদিনের মধ্যেই তিনি সোহানুর রহমান সোহানের ‘এআই বউ’ নাটকের সিক্যুয়ালে কাজ করবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187169