ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি, ২২ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি |
| বিভাগের নাম | লাইটিং অ্যান্ড অ্যাকসেসরিজ |
| পদের নাম | টেরিটরি সেলস ম্যানেজার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক অথবা সমমান |
| অভিজ্ঞতা | ৩-৫ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২২-৩৫ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: চট্টগ্রাম, ফরিদপুর ও হবিগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187165