উত্তরা ১২ নং সেক্টরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৮৫তম উপশাখার শুভ উদ্বোধন

উত্তরা ১২ নং সেক্টরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৮৫তম উপশাখার শুভ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি’র ২৮৫তম উপশাখা উত্তরা ১২ নং সেক্টরে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও  উপ-মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান সরদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু সহ স্থানীয় ব্যবসায়ীগন, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি’র ২৮৫তম উপশাখা হিসেবে উত্তরা ১২ নম্বর সেক্টর উপ-শাখার উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই উপশাখার মাধ্যমে উত্তরা এলাকার গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে পূবালী ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাবে। 
তিনি আরও বলেন, পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিরও একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমানত সংগ্রহ, বিনিয়োগ, রেমিট্যান্স এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187144