টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের নাগরপুরে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছন আদালত। 

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম গোলাম কিবরিয়া। তিনি নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে।

আদালত ধণ্ডিত কিবরিয়াকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম (রিপন) জানান, ২০২১ সালের ৩০ আগস্ট রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার কোকাদাইর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা গোলাম কিবরিয়াকে আটক করেন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অনুমান ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

ঘটনার পরদিন র‍্যাব-১২ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সবুজ মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করেন। নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীজীব অধিকারী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

আসামি গোলাম কিবরিয়া মামলা চলাকালে জামিনে মুক্ত হন। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187107