লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরির পরের ওভারেই আউট হলেন লিটন। সেলিমের বাউন্সারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন দেন। আর লিটন আউট হতেই সাইডলাইন থেকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন মিরাজকেও দিলেন উঠে যাওয়ার ইশারা।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ৭ উইকেটে ৩৭২ রানে। আর এতে আফগানিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৮ রান।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৫ বলে ১৪ বাউন্ডারিতে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। মেহেদী মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটিতে মিরাজের সংগ্রহ অপরাজিত ৫৭ রান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187100