বগুড়ার দুপচাঁচিয়ায় ৬ মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমান আদালত দুপচাঁচিয়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই ৬জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো,দুপচাঁচিয়ার মহলদারপাড়া এলাকার মারুফ হোসেন (২৩), একই উপজেলার একই গ্রামের রবিউল ইসলাম (৩০), বাপ্পী হোসেন (২৬),উত্তর মাঝিপাড়ার পবন (৪৫), বড় ধাপের হাটের সোনামনি (৪০) ও ধাপেরহাটের তুলশি বাঁশফোড় (৪৫)। পরে তাদেরকে কারাগারে পাঠনো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187044