বগুড়ার দুপচাঁচিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারকৃত চার আসামির জামিন দেয়নি দায়রা জজ
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য ইয়বা ট্যবলেট সহ গ্রেতারকৃত চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি চারজন হলো কাহালু উপজেলার পুগইলের মৃত নাজির উদ্দিন প্রাং এর ছেলে ইমরান হোসেন প্রাং, দুপচাঁচিয়া উপজেলা নওদাপাড়ার নবাব আলী প্রাং এর ছেলে সোহেল, সাবলার হাফিজার রহমানের ছেলে আসলাম সাকিদার এবং তালোড়াা নওদাপাড়ার নবাব আলীর ছেলে জুয়েল।
আজ রোববার (১১ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান, হাজতি ওই চার আসামির জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, দুপচাঁচিয়া থানার এস আই সজীব মাহমুদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুন রাত দেড়টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকার তিষিগাড়ী নামক স্থান হতে ওই আসাদিরকে গ্রেফতার করে ।তাদের নিকট রিভলবার, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু স্লাইরেঞ্জ এবং ১২০ পিচ মাকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এব্যাপারে এস আই সজীব মাহমুদ বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আব্দুর রশীদ (১)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187022