বগুড়ায় অন্তঃসত্বা গৃহবধু মিম হত্যা মামলায় স্বামী ও শশুরের জামিন নামঞ্জুর

বগুড়ায় অন্তঃসত্বা গৃহবধু মিম হত্যা মামলায় স্বামী ও শশুরের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় যৌতুকের টাকার দাবিতে ৪ মাসের অন্তঃসত্বা মিম খাতুন (২৩) কে হত্যার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় স্বামী সোহেল রানা (৩২) এবং শশুর জামাল উদ্দিনের (৫৮) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। ওই হাজতি আসামিদ্বয় গাবতলী উপজেলার বাওনটোনা গ্রামের বাসিন্দা। গতকাল রোববার বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান, জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গাবতলী উপজেলার মধ্যমারছেও গ্রামের আব্দুর রহমান ওরফে রঞ্জুর মেয়ে মিমি খাতুনের সাথে ওই আসামি জামাল উদ্দিনের ছেলে আসামি সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর সোহেল রানা তার স্ত্রী মিমেখাতুনের সাথে ঘরসংসার করা কালে তাদের মিরাজ নামের একটি ছেলে জন্ম গ্রহণ করে।

এদিকে যৌতুকের ২ লাখ টাকার দাবিতে ওই আসামী সহ অন্যান্য আসামিরা গত ২ আগস্ট রাত ৮ টার দিকে নির্যাতন সহ বালিশ চাপা দিয়ে ও গলা টিপে অন্তঃসত্বা মিম খাতুনকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে মিম খাতুনের বাবা ওই আসামিদের বাড়িতে যায় এবং শয়ন ঘরের মধ্যে মিম খাতুনের লাশ দেখতে পায়।

এব্যাপারে মিম খাতুনের বাবা আব্দুর রহমান রঞ্জু বাদি হয়ে মিমি খাতুনের স্বামী ও শশুর এবং শ্বাশুড়ী সহ ৪ জনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. আব্দুল মতিন মন্ডল এবং আসামি পক্ষে এড. রফিকুল ইসলা (১)।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187015