কাঁধখোলা পোশাকে সাদিয়া আয়মানের মুগ্ধতা ছড়ানো লুক, প্রশংসায় ভক্তরা
বিনোদন ডেস্ক : বিউটি ও ফ্যাশনে নিজের স্বতন্ত্র স্টাইল দিয়ে প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার কাঁধখোলা পোশাকে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। চেনা সাজের বাইরে গ্ল্যামারাস এই অবতারে যেন ভিন্ন এক সাদিয়াকে আবিষ্কার করছেন অনুরাগীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে দেখা গেছে। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ আর খোলা চুলে তার স্টাইলিশ উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
নতুন এই লুকে সাদিয়ার আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও ফ্যাশন সচেতনতা নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। প্রচলিত সাজের বাইরে গিয়ে নিজের স্টাইলকে ভিন্নভাবে তুলে ধরেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা রানওয়ে আর ছড়িয়ে দিচ্ছি রূপের দ্যুতি।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের প্রশংসা জমতে শুরু করে। অনেকে তার গ্ল্যামারাস উপস্থিতি ও নান্দনিক ফ্যাশন পছন্দের প্রশংসা করেছেন। নতুন এই ফ্যাশন লুকে সাদিয়া আয়মানের আত্মবিশ্বাসী উপস্থিতি আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে।