তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের
স্পোর্টস ডেস্ক : ৪ উইকেটে ২১৭ রান নিয়ে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল আফগানিস্তান। তাদের সেই মোমেন্টাম তৃতীয় দিনের শুরুতেই কেড়ে নিলেন হাসান-এবাদতরা। কেবল তাই নয়, বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ। স্রেফ ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত আফগানিস্তান।
সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। তার আগে দুই স্পিনার অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজী (২০১৩) লাল বলের ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া চলতি বছর টেস্টে এটি প্রথম এবং ফরম্যাটটির ইতিহাসে ৫০তম হ্যাটট্রিকের ঘটনা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186943