মুক্তি পেলেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি

মুক্তি পেলেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। 

শনিবার দিবাগত গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186935