ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ১ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন এবং বরিশাল বিভাগে ২১৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৫, খুলনা বিভাগে ১৮৪, রাজশাহী বিভাগে ১৪১, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯২, রংপুর বিভাগে ৭৫, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯১ হাজার ৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৯ জনে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186908