ওয়ান ব্যাংক কর্তৃক তরুণদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন
ওয়ান ব্যাংক পিএলসি কর্তৃক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সহযোগিতায়, ক্যাম্পাসে “বাংলা কিউ আর” সেবা চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য সহজ, সুবিধাজনক ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত হবে। ইউনিভার্সিটির ৪০০ জনেরও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর জনাব মো. মোস্তাকুর রহমান, এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইউআইইউ-এর উপাচার্য জনাব মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ইউআইইউ-এর শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিবান্ধব ও ক্যাশলেস অর্থনীতি গড়ার রূপল্পের সমর্থনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়। ইউআইইউ শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু পেমেন্টের ক্ষেত্রে “বাংলা কিউআর” ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও স্টল নিয়ে এতে অংশ নেয়। যার ফলে শিক্ষার্থীরা ও অতিথিরা সরাসরি ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে পেমেন্ট করার অভিজ্ঞতা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানে সম্মানিত গভর্নর শিক্ষার্থীদের সাথে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগ এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের উন্নয়নে ‘বাংলা কিউআর’ এর ভূমিকা নিয়ে একটি সুন্দর উপস্থাপনা তুলে ধরা হয়। পাশাপাশি, ইউআইইউ-এর বিভিন্ন আউটলেটে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সূচনা করা হয়।
এই উদ্যোগ সম্পর্কে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান বলেন, “দৈনন্দিন জীবনে আর্থিক সেবা যখন আরও সহজ ও সহজলভ্য হয়ে ওঠে, তখনই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়ে ওঠে। ইউআইইউ-তে ‘বাংলা কিউআর’ চালুর ফলে শিক্ষার্থীরা সরাসরি আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা লাভের পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের ভিশন বাস্তবায়নে এবং ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ইউআইইউ-এর সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”
এই অংশীদারিত্বের মাধ্যমে ওয়ান ব্যাংক ও ইউআইইউ তরুণদের মাঝে ডিজিটাল লেনদেন সর্¤úকে সচেতনতা ও ব্যবহার বৃদ্ধির পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও সুসংহত পেমেন্ট ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186887