চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় তফিজুল ইসলাম(৫৮) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গোহালবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালে আলমপুর মধ্যপাড়া গ্রামের মৃত আমিন মাহালতের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৪টায় আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পেছন থেকে একটি মোটরসাইকেল তফিজুলের বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তফিজুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোলাহাটের দলদলি ইউনিয়নের মুশরীভূজা নামক এলাকায় তফিজুলের মৃত্যু হয়। ভোলাহাট থানার দায়িত্বপালনকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ তাদের শনাক্ত ও আটকে কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186878