মমতার পর এবার অরবিন্দ কেজরিওয়াল আটক

মমতার পর এবার অরবিন্দ কেজরিওয়াল আটক

তৃণমূল কংগ্রেসের দলীয় প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দিল্লির আন্দোলন থেকে আটক হয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শনকালে দিল্লির রাজপথ থেকে তাকে আটক করে পুলিশ। সাবেক দুই মুখ্যমন্ত্রী আটকের পর দিল্লির বিক্ষোভ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে। আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেকে আটক করা হয়। দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে ভারতের গুরুগ্রাম পুলিশ। এরপর দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।

অপরদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ডাকা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। যন্তর মন্তর থেকে নতুন স্থান হিসেবে দিল্লি হাটের নাম ঘোষণা করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা।

 

এর আগে গত ২০ জুলাইয়ের প্রতিবাদ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার একই ধরনের পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

এনডিটিভি বলছে, এই বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186874