সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়িকে চাপা দিলো যাত্রীবাহী বাস 

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়িকে চাপা দিলো যাত্রীবাহী বাস 

মফস্বল ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ। নিহত উফেজা বেগম ওই এলাকার নুর ইসলামের মা ও ফরিদা বেগম হলেন নুর ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজেদের বাড়ির সামনে বকশীগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাওয়ার পথে ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসসহ হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, একসঙ্গে শাশুড়ি ও ছেলের বউ বাসচাপায় নিহত হয়েছেন, এটা সত্যি দুঃখজনক। ঘটনার পর ঘাতক বাস ও হেলপারকে আমরা আটক করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186836