আবুধাবি টেস্টে ৩৪৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস
স্পোর্টস ডেস্ক : একপাশে দারুণ ব্যাটিং করছিলেন নাঈম হাসান। স্ট্রাইক দিতে চাচ্ছিলেন না এগারো নম্বরে নামা ইবাদত হোসেনকে। তবে সেই ধারা বেশিক্ষণ রাখতে পারলেন না। স্ট্রাইকে গিয়ে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম। তার এই দৃঢ়তায় ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে রানের খাতা খুলতে পারেননি ইবাদত।
এর আগে, ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৪ রানে অপরাজিত তাইজুল ইসলাম আউট হন ৯ রান করে। আর নাঈম তার ১১ রান নিয়ে যান ৩৫-এ।
দ্বিতীয় দিনে আজ শনিবার আর ২৯ রান যোগ করতেই সাড়ে তিনশ’র আগে (৩৪৬) নাজমুল অলআউট হয়েছে বাংলাদেশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186830