কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলছে নৌকা বাইচ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলছে নৌকা বাইচ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে চলছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির জনপ্রিয় জলক্রীড়া নৌকা বাইচ। গত সোমবার উপজেলার নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদে ১২ দলের অংশগ্রহণে ৭ দিনব্যাপী মাঝিদের সমবেত শক্তি, গতি ও একতাবদ্ধতার এ খেলা শুরু হয়। আগামী রোববার ফাইনালে শেষ হবে এ আয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ নামে এ জলক্রীড়ার আয়োজন করে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। আয়োজক কমিটির প্রধান নুনখাওয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক তাজুল ইসলাম জানান, প্রতিদিন ৪ দলের অংশগ্রহণে ২টি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে মাঝিরা ১২টি নৌকা নিয়ে ভিন্ন ভিন্ন নামে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186805