বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীরদ কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান পুলিশ ফোর্সসহ উপজেলার তালোড়া এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন কালে ৪ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড সহ অর্থদন্ড প্রদান করেন।
এরা হলেন, উপজেলার তালোড়া কঞ্চিগাড়ী এলাকার ফয়েন উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
এছাড়া একই গ্রামের মৃত মোতালেব আলী আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), মেঘা গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম (২৬) ও লাফাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাব্বি (২৫) প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের গতকাল বৃহস্পতিবার রাতেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186776