সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের বেসামরিক স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরে সাম্প্রতিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সৌদি আরব সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ওপর গুরুত্বারোপ করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186762