দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে শরিফা বেগম(২০) নামে এক নারী আত্মহত্যা করেছে। গত বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিহার গ্রামে ঘটনাটি ঘটে। শরিফা বেগম ওই গ্রামের হবিবর রহমানের মেয়ে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই গোলাম মোস্তফা জানান, শরিফা বাড়ির সকলের অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় সে মারা যায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্ত হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186758