পাবনার ফরিদপুরে চার পলাতক আসামি গ্রেফতার

পাবনার ফরিদপুরে চার পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামিকে ফরিদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসআই জাহিদ হোসেন ও এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক পুলিশের দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ডেমড়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে শাহ আলম(২৮), রতনপুর গ্রামের আবু হানিফের ছেলে মিলন হোসেন(৩৪), খাগুড়িয়া গ্রামের মৃত বাচ্চু প্রামাণিকের ছেলে মাসুদ রানা(৩৫) এবং সাভার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে চাঁদ আলী(৩২)।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, গ্রেফতারকৃতরা সিআর মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186749