বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

বিনোদন ডেস্ক : দুর্গাপূজা ঘিরে ওপার বাংলায় নতুন সিনেমা মুক্তির আমেজ। আর সেই ধারাবাহিকতায় এবারের পূজায় প্রেক্ষাগৃহে আসছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।

ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। বিশেষ করে বিয়ের জন্য কেমন পাত্র তার পছন্দ সে বিষয়ে মনের গোপন কথা শেয়ার করেছেন তিনি।

কেমন মানুষ তার জীবনসঙ্গী হবেন এমন প্রশ্নে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে মিমি মজার ছলে বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে সবচেয়ে বেশি হয়। আর যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাববো।’

উল্লেখ্য, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চলচ্চিত্রে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করে মিমি জানান, পরিচালক তাকে বিখ্যাত ধারাবাহিক ‘গানের ওপারে’-র জনপ্রিয় চরিত্র ‘পুপে’-র রেফারেন্স দিয়েছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186720