রংপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

রংপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে এসব বিতরণ করেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছা. শাহানাজ পারভীন।  

লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ’র সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন- কনভেনশন কো-চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ, আইপিপি লায়ন নাসরিন হক ববি এমজেএফ, ক্লাব পরিচালক মো. সফিকুল ইসলাম মিঠু, মোছা. জেবুন্নেছা জেবিন, মাহামুদ এলাহী বিপ্লব, আলহাজ আব্দুল হালিম বুলু, মো. জাকারিয়া ইসলাম প্রমুখ।  
এর আগে, রংপুরের পাগলাপীর দেবীপুর বেলবাড়ী কেরামতিয়া হাফিজিয়া এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ, গাছের চারা, খাবার বিতরণ এবং এলাকার অসচ্ছল মানুষের মাঝে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা সমাজসেবা উপপরিচালক মোছা. নুসরাত ফাতেমা।

এসময় উপস্থিত ছিলেন- বেলবাড়ী কেরামতিয়া হাফিজিয়া এতিমখানা কমিটির সেক্রেটারি সাহাজল ইসলাম বাবলুসহ লায়ন্স ও লিও সদস্যবৃন্দ। অসচ্ছল মানুষের মাঝে ফ্রি ডায়াবেটিক পরিক্ষা সেবা প্রদান করেন ডা.  মাসুদা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186704