গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা রেজাউল করিম লালুকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার পৌর শহরের গৃধারীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান জানান, রেজাউল করিম লালু উপজেলা যুবলীগের একজন নেতা। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। 

 

 

 

 

 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186672