বগুড়ায় দুই শিশু ধর্ষণ মামলার রায়ে ধর্ষকের দুই মেয়াদের যাবজ্জীবন সাজা

বগুড়ায় দুই শিশু ধর্ষণ মামলার রায়ে ধর্ষকের দুই মেয়াদের যাবজ্জীবন সাজা

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালুতে দুই শিশু ধর্ষণ মামলার রায়ে ধর্ষক নূর ইসলামকে দুই মেয়াদে যাবজ্জীবন সাজা দিয়েছেন বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। 

মামলার রায়ে যাবজ্জীবন সাজাটি একটির পর আরেকটি কার্যকর হবে। এছাড়াও ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানাও করা হয়। ধর্ষক নূর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োলা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।  
 
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এই রায় দেন। রায়ে ধর্ষকের স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ওই দুই শিশুর মাকে প্রদানের আদেশ দেওয়া হয়।   

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186600