রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, ২টি চাকু, ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ক্যাপসুল ৬০০০টি, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার ৫ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০ টি, লেভেল বিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ৬ টি ও লেভেল লাগানোর ২টি সাচ) উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186596