পাবনায় ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন
পাবনা প্রতিনিধি: পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামের ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এডভোকেট রাজিউর রহমান রঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মুনসাদ আলীর ছেলে। মামলার নথি অনুযায়ী, ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পাবনা সদর থানায় ২০১৮ সালের ৭ জুলাই ডিবি পুলিশের এসআই অসীত কুমার বসাক বাদি হয়ে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি লাল মোহাম্মদ লালুকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের সাজা দেওয়া হয়। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রাজিউর রহমান রঞ্জু। এর আগে গত সোমবার একই বিচারক পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186575