সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের 

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, দেশটির খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানায়, হুথিদের কাছ থেকে দেশটির তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি দখলে নিতে তারা বড় ধরনের অভিযান চালাবে। আল ওয়াজিয়াহ দখলে আসন্ন এই অভিযান রাজধানী সানাসহ হুথিদের প্রভাব থাকা অন্যান্য অঞ্চলগুলো উদ্ধারে ইয়েমেনের সরকারি বাহিনীর একটি বড় পরিকল্পনার অংশ। দেশটির সরকারি বাহিনী জানিয়েছে, ইয়েমেনের মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে দেশের স্থিতিশীলতা অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি জানান, হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারের সমর্থন আরও বাড়ানো উচিত। 

এদিকে সশস্ত্র গোষ্ঠী হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসরমান সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করেছেন। সারি আরও জানান, ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এতে ইয়েমেনের সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186471