আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১ সড়কের ডান পাশের এলাকার), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186466