নওগাঁর বদলগাছীতে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আক্রান্ত

নওগাঁর বদলগাছীতে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আক্রান্ত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী হলুদ বিহার ও বলরামপুর এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালের এই তান্ডব চলে।

জানা যায়, গতকাল সোমবার বিকেল ৩ বছরের শিশু ছাপওয়ান বাড়ির বাইরে খেলছিল। এসময় শিয়াল তার পায়ে কামড় দেয়। সন্ধ্যার পরে রসুলের মেয়ে ঘরে খাবার খাচ্ছিল, দরজা খোলা ছিল এসময় ঘরে ঢুকে শিয়াল তাকে কামড় দেয়। তারপর সেখানে আরও একজনকে কামড় দেয়।

অপরদিকে রাত ৯টার দিকে শিবপুর হাইস্কুল মাঠে স্থানীয় ৪ যুবক বসে গল্প করছিল। এসময় শিয়াল এসে তাদের ৪ জনকেই কামড় দেয়। সন্ধ্যার পর ১০ বছরের শিশু সাদিক তার বাবার হাত ধরে দ্বীপগঞ্জ বাজার থেকে বাড়ি যাচ্ছিল পথে সাদিককে পায়ে কামড় দেয়।

এছাড়াও নাদুর, রানা, মিলন, শিশিরসহ মোট ১২/১৩জনকে শিয়াল কামড়ে দেয়। পরবর্তীতে ফরিদকে কামড়াতে গেলে সে শিয়ালে ওপর কাঁথা ফেলে দিয়ে শিয়ালকে আটকে মেরে ফেলে। আক্রান্তরা জানান অনেকেই রাতেই নওগাঁ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

আবার কেউ কেউ আজ মঙ্গলবার (৬ অক্টোবর) চিকিৎসা নেয়। এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টির পাশাপাশি শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186440