সরকার কৃষি সেক্টরের উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে : অতি:পরিচালক আব্দুল ওয়াদুদ

সরকার কৃষি সেক্টরের উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে : অতি:পরিচালক আব্দুল ওয়াদুদ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেছেন, বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া এলাকায় দোয়েল বীজ উৎপাদন খামারে ধান ক্ষেতে পাচিং উৎসব ও ফসল পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।

এ সময় তিনি বলেন, ধান ক্ষেতে পোকা নিয়ন্ত্রনে পাচিং একটি উৎকৃষ্ঠ পন্থা। এ পদ্ধতির ফলে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রন করে। কীটনাশকের ব্যবহার কমায়। ফসলের উৎপাদন খরচ কমায়। পরিবেশ দুষণমুক্ত রাখে। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মোঃ শামসুুদ্দীন ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, দোয়েল বীজের প্রতিষ্ঠাতা কৃষিবিদ গোলাম সোবহানী বুলবুল, সাংবাদিক বদিউদ জ্জামান মুকুল প্রমুখ। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186431