‘না হলো যাওয়া, না হলো দেখা’—তন্দ্রাবিলাসে পরীমণির শরৎ
বিনোদন ডেস্ক : কাশবনে যাওয়া হয়নি, তাই বলে কি শরতের আমেজ থেকে দূরে থাকা যায়! নীল শাড়িতে নিজেকে মুড়ে, বই হাতে ঘরের মাঝেই যেন শরতের আবহ খুঁজে নিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৬ অক্টোবর) কিছু ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা।
ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি।
তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন। পরীমনির এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ছবিগুলোর ক্যাপশনে পরীমনি খানিকটা ছন্দে লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
পরীমনির এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও তার এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই মেলে ধরাটা ভক্তদের মনে ধরেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186377