আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে বিদায় দিতে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আফ্রিকান দল বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে শেষ হবে মেসির আর্জেন্টিনা অধ্যায়।

মেসিকে বিদায় জানাতে ৮৫ হাজারের বেশি দর্শকের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। এছাড়া মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপ জেতা দলের কয়েকজন সদস্য অবসর নিলেও তার লাস্ট ড্যান্সের সাক্ষী হবেন। ম্যাচটি আর্জেন্টাইন সময় আজ মঙ্গলবার রাত ৮টায়। কিন্তু বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য মেসির শেষ ম্যাচ সরাসরি দেখতে বেশ কষ্ট করতে হবে। ভোরের আলো না ফুটতেই ঘুম থেকে উঠতে হবে তাদেরকে। যে সময় বুয়েন্স আয়ার্সে খেলা শুরু হবে, তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় সময় হবে বুধবার ভোর ৫টা।

ভোরে ঘুম থেকে উঠলেও বাংলাদেশি মেসি ভক্ত-সমর্থকদের জন্য খেলাটি সরাসরি দেখতে হলে সংগ্রাম করতে হবে। কারণ দেশের কোনো টিভি চ্যানেলে খেলাটি সম্প্রচার করা হবে না। তবে ভারতীয় মিডিয়া অ্যাপ জি-ফাইভ zee5) ডাউনলোড করে সাবস্ক্রিপশন করে রাখলে ম্যাচটি দেখা সম্ভব হবে। কারণ ভারতীয় উপমহাদেশে কেবল এই প্ল্যাটফর্মেই দেখানো হবে ম্যাচটি। এছাড়া বেইন স্পোর্টস কিংবা আমাজন প্রাইম ভিডিও ম্যাচটির কাভারেজ দেবে। তবে অঞ্চলভেদে ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) অ্যাভেইলেবলের ভিত্তিতে দেখা যেতে পারে মেসির শেষ ম্যাচ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186345