বগুড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা আদায়
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় অবৈধ পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টি করার জন্য অভিযান পরিচালনা করেছে সদর ট্রাফিক পুলিশ। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে সদর থানার সামনে থেকে শুরু হয়ে সাতমাথায় এসে শেষ হয় অভিযান।
বগুড়া সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে যানজট নিরসনে মহানগরের গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম সড়কে অভিযান পরিচালনা করেন সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই, প্রশাসন) মোঃ সালেকুজ্জামান খান।
এ বিষয়ে তিনি জানান, সড়কে অবৈধভাবে পার্কিংয়ের জন্য ৩ মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলিতে যানজট নিরসনে এবং ফুটপাতে পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করে সদর ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।
এসময় সড়কের উপর পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে অবৈধ পার্কিং করা একটি মোটরবাইকের মালিককে খুঁজে না পাওয়ায় জব্দ করে সদর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মালিক পাওয়া গেলে জরিমানা আদায় করে মোটরসাইকেলটির মালিককে হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186267