বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তার নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত আবাসনসংক্রান্ত সহায়তাব্যবস্থা পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন। সোমবার সানচেজ জানান, আগামী ২৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার পার্লামেন্টে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মধ্য বামপন্থি এই নেতার জন্য সাম্প্রতিক একাধিক রাজনৈতিক বিপর্যয়ের সর্বশেষ উদাহরণ। এর পরপরই দেশজুড়ে আবাসন সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেন সরকার জানিয়েছে, শনিবার রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আবাসনবিষয়ক বিক্ষোভে ৭০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

গত মাসের শেষের দিক থেকেই জনমনে ক্ষোভ দানা বাঁধছিল। সে সময় মাদ্রিদে ৮৭ বছর বয়সি মারিয়া দেল কারমেন আবাসকালকে তার ৭০ বছরের পুরোনো বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান তার ভবনটি কিনে নেওয়ার পর ভাড়া বাড়িয়ে দিয়েছিল। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186213