শেষ বারেরমত আর্জেন্টিনা হয়ে ট্রেনিং ক্যাম্পে মেসি
স্পোর্টস ডেস্ক : আগামীকাল আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে বেশকিছু উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচটি খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। বলা যায়, শেষবারেরর মতো আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মেসি। দারুণ ফিট ও উজ্জ্বল মেসি দুই দিন রোজারিওতে থাকার পর বুয়েনস এইরেসে ফিরেছেন। আলবিসেলেস্তেদের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামতে কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রস্তুত থাকতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বলভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে মাঠে খেলেননি মেসি। পরিকল্পনা অনুযায়ীই ওই দুই ম্যাচে ছিলেন না তিনি। তবে মেসি না থাকলেও জিততে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনা। দুই ম্যাচে ১১ গোল করেছে আর্জেন্টিনা আগামীকাল তার বিদায়ী ম্যাচে নিশ্চিতভাবেই তেমন কিছু করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবে। বেনিনের বিপক্ষে ম্যাচটি যেহেতু জাতীয় দলের ক্যারিয়ারে মেসির শেষ ম্যাচ, তাই এক বিশেষ এক জার্সি দেওয়া হবে তাকে। ম্যাচ শেষে সেটি মেসির ব্যক্তিগত জাদুঘরে তার অসংখ্য শিরোপা ও পুরস্কারের পাশে সংরক্ষণ করা হবে।
বিশেষ এই জার্সিতে থাকবে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ। মাঝখানে থাকবে সাদা অংশ, যার কেন্দ্রে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক থাকবে। মেসির নাম ও জার্সি নম্বরও লেখা হবে সোনালি রঙে। জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পর মেসি রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। সোমবার ম্যাচের আগে শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে সেই অনুশীলনের সময় এখনো নিশ্চিত করা হয়নি।
বেনিনের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও স্কালোনি দুজনেরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186186