চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৪০টি চোরাই স্মার্টফোনসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ আপন হোসেন (৩২) নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের সোনামসজিদ সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে। জব্দ স্মার্টফোনের মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে শিয়ালমারা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২ এস থেকে ২ কিলোমিটার বাংলাদেশের তেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে সড়কের ওপর অভিযান চালায়।
অভিযানে সোনাপুর থেকে শিবগঞ্জের কানসাট যাবার পথে আটক হন আপন। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে চোরচালান প্রতিরোধে সতর্ক রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186147