আকিজ ফুডে নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘অপারেটর/সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা অথবা এসএসসি/এইচএসসি পাস হতে হবে।
এক নজরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড |
| পদের নাম | অপারেটর/সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল) অথবা এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) |
| অভিজ্ঞতা | ১-৫ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২০-৩৫ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা (ধামরাই) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186118