খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তার নিজ বাড়িতে দাদির সাথে থাকেন। গত বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে ভিকটিম তার নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এই সময় তাদের প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করেন।
জানা যায়, তার মা তাকে ছোটোবেলায় রেখে চলে যায়। তাকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। তাই বাড়িতে দাদির সঙ্গে থাকে ভিকটিম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186103