দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ হাজার।

রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৪৫৮ জন। একই সময়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186097