চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হোসেন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে খাবার কিনতে বের হয় সিয়াম। পথে অসাবধানতাবশত তার হাত থেকে টাকা সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। টাকা তুলতে পুকুরে নামলে পানিতে ডুবে যায় শিশুটি।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186085