বগুড়ায় লায়ন্স ক্লাবের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়
লায়ন্সের জেলা গভর্নর ৩১৫ এ টু এর ডাকে সাড়া দিয়ে অক্টোবর সেবা মাস উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) বগুড়ায সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের সামনে লায়ন্স ক্লাব অফ বগুড়া, লায়ন্স ক্লাব অফ বগুড়া করতোয়া, লায়ন্স ক্লাব অব বগুড়া সাফা, লায়ন্স ক্লাব অফ বগুড়া সংশপ্তক, লায়ন্স ক্লাব অফ বগুড়া মহাস্থান এলিট ও লায়ন্স ক্লাব অফ বগুড়া চিনিপাতা-এর উদ্যোগে ফ্রি ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন একরামুল কবির আহমেদ সন্টু, জিএসটি কো-অর্ডিনেটর নথবেঙ্গল লায়ন মঞ্জুর কাদির, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আতিকুর রহমান মিঠু, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন দেবদুলাল দাস, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন শাজাহান আলী, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোঃ রেজাউল করিম, বগুড়া করতোয়ার প্রেসিডেন্ট এলসি লায়ন অদিতি সিনহা, মহাস্থান এলিট’র প্রেসিডেন্ট এলসি লায়ন মাহবুবুর রহমান, বগুড়া চিনিপাতা সেক্রেটারি এলসি লায়ন মামুন ও লিও বৃন্দ। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186028