ভারতের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই গিমারেস, গ্যাব্রিয়েল

ভারতের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই গিমারেস, গ্যাব্রিয়েল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার যুবভারতী  স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচে শুরুর একাদশে পরীক্ষা নিরিক্ষা করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দলের অন্যতম সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস ও মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে রাখেননি তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে খেলা সর্বশেষ ম্যাচ থেকে ব্রাজিলের শুরুর একাদশে বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলোত্তি। সে ম্যাচের একাদশ থেকে ৭টি পরিবর্তন আনা হয়েছে। বাইরে গেছেন গিমারেস, গ্যাব্রিয়েল, গোলরক্ষক ওতাভিও, ভ্যান্ডারসন, জাইর, মাউরো জুনিয়র এবং চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া রাফিনহা।

নতুনদের সুযোগ দেওয়ার নীতি বাস্তবায়নে আনচেলোত্তি মূল একাদশে ফিরিয়েছেন মার্কিনিউস, মাথেউজিনহো ও ডগলাস সান্তোসকে। সুযোগ দিয়েছেন পেদ্রো মরিসকো, আর্থার দিয়াসকে। আক্রমণভাগে দলে রয়ে গেছেন আগের ম্যাচের দুই গোলদাতা ভিনিসিউস জুনিয়র, জায়গা পেয়েছেন পেদ্রো। 

অন্যদিকে, ভারতের হয়ে ৯০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে অধিনায়কত্ব ও গোলপোস্ট সামলানোর দায়িত্বে নামছেন গুরপ্রীত সিং সান্ধু। ভারতের আক্রমণভাগে মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের সঙ্গে আছেন আশিক কুরুনিয়ান।

 

ব্রাজিলের শুরুর একাদশ:

গোলরক্ষক: পেদ্রো মরিসকো। 

রক্ষণভাগ: মাথেউজিনহো, মারকুইনহোস (অধিনায়ক), দানিলো সান্তোস, ডগলাস সান্তোস।  

মধ্যমাঠ: আর্থার দিয়াস, আন্দ্রে সান্তোস, গ্যাব্রিয়েল বোনটেম্পো। 

আক্রমণভাগ: এস্তেভাও, ভিনিসিউস জুনিয়র, পেদ্রো। 

বদলি খেলোয়াড় (ব্রাজিল): হুগো সোউজা, ওতাভিও, ভ্যান্ডারসন, মাউরো জুনিয়র, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভিটর রেইস, জাইর, ব্রুনো গিমারেস, ব্রেনো বিদন, ডগলাস লুইজ, মার্তিনেল্লি, এনদ্রিক, সামুয়েল লিনো, রায়ান। 

ভারতের শুরুর একাদশ:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক)। 

অন্যান্য খেলোয়াড়: অভিষেক সিং তেকচাম, আনোয়ার আলী, বিজয় ভার্গিস, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, লালেংমাউইয়া, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, সহল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান। 

বদলি খেলোয়াড় (ভারত): আলবিনো, সোম, প্রভূসুখন, জানান, বিক্রম, ম্যাকার্টন, এডমুন্ড, ফারুক, মেহতাব, জয়, প্রমবীর, রিকি, রহিম, ভালপুইয়া, ইরফান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186020