বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ শনিবার (৩ অক্টোবর) সকালে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা বদরুল আলম বকুলকে (৫২) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সাহারপুকুর এলাকা থেকে গোবিন্দপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বকুল (৫২) কে গ্রেফতার করে। সে সাহারপুকুর চন্দদীঘি গ্রামের মৃত আহম্মদ আলী আকন্দের ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত মামলায় সেদিনই তাকে বগুড়া র্কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186014