বগুড়া সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া জেলা প্রশাসন ও বগুড়া সিটি কর্পোরেশনের ধারবাহিক কর্মসুচির অংশ হিসেবে ৭ নং ওয়ার্ডে শনিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় পরিচ্ছন্নতা অভিযান কার্র্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশন এর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) সালমা আক্তার, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মেহরাব হোসেন, বগুড়া সিটি কর্পোরেশন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বাজার পরিদর্শক মো: আবদুল হাই, স্যানিটারি ইন্সপেক্টর মো: সিদ্দিকুর রহমান, ০৭ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর মো: দেলোয়ার হোসেন পশারী হিরু, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা এড. আব্দুল্লাহিল বাকী লিপন, এহসানুর রহমান রেজভী, তৌহিদুর রহমান উৎপল, উৎপল, আসিফ আশরাফ,  মোস্তারি মনা, রোকশানা আক্তার,  মেহেদী হাসান, সুমন,কামরুজ্জামান রনি,আসাদুর রহমান সৈকত।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন এর সিবিও এর শহীদ আব্দুল জোব্বার সড়ক সভাপতি ইকবাল আহমেদ রন্জু, সাধারণ সম্পাদক সানাউল হক খান জাহেদী, নুর মসজিদ সড়ক সিবিও সভাপতি আক্তারুজ্জামান নান্টু,  শহীদ খোকন সড়ক সিবিও সভাপতি তাসনিয়া আক্তার রিতু, সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, রোমেনা আফাজ সড়ক সিবিও সভাপতি মন্তেজুর রহমান আন্জু, সিবিও সংগঠক কেয়া কানন সরকার, ইয়াসিন আলী তারা, জাকিউজ্জামান সেলিম, বগুড়া সিটি কর্পোরেশন এর সিবিও সুপারভাইজার সেলিনা খানম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186004