বড় পর্দায় তানিম নূরের নতুন থ্রিলার ‘মজনু এন্টারপ্রাইজ’

বড় পর্দায় তানিম নূরের নতুন থ্রিলার ‘মজনু এন্টারপ্রাইজ’

বিনোদন ডেস্ক : ওটিটির সফল কাজ পেরিয়ে এবার বড় পর্দার দর্শকদের জন্য নতুন গোয়েন্দা ঘরানার চলচ্চিত্রের ঘোষণা দিলেন নির্মাতা তানিম নূর। সিনেমার নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। গত ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে গোয়েন্দা গল্পে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়ানো এই নির্মাতা এবার চলচ্চিত্রেও একই ঘরানার ভিন্নধর্মী চমক নিয়ে আসছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ছবি প্রকাশের মাধ্যমে নতুন এই সিনেমার ঘোষণা দেন তানিম নূর। প্রকাশিত ছবিতে দেখা যায়, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজায় লেখা রয়েছে—‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর এবং সঙ্গে রয়েছে ‘কামিং ২০২৭’ বার্তা। এই পোস্টটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।

তবে সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা।  তানিম নূর জানান, বর্তমানে ছবিটির প্রাথমিক কাজ ও লেখালেখির প্রক্রিয়া চলছে। কাজ আরও কিছুটা এগিয়ে গেলে বাকি আপডেট জানানো হবে। এছাড়া আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নির্মাণের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমাও আসছে তার প্রযোজনা বা সম্পৃক্ততায়। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘উৎসব’ নির্মাণ করে দর্শকের ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন এই নির্মাতা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185997