ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চুন্নিরাইট গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (০৩ অক্টোবর) সকালে ওই উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।
জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্বজনরা জানান, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ।
স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পাওয়া পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করছে ব্যবস্থা নেওয়া হবে।